সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

এইটা পড়লে আমি আপনাকে সিঙ্গারা খাওয়াব:)

স্কুলের স্মৃতিকথা

সিরোইল সরকারি উচ্চ বিদ্যালয়ের ২০২১ ব্যাচের শিক্ষার্থীবৃন্দ আজ ০৯ নভেম্বের ২০২১,গতকাল স্কুল থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় দিল। গতকালকের দিনটা যত না তাৎপর্যপূর্ণ ছিল তার চেয়ে হাজার হাজার গুন তাৎপর্যপূর্ণ আমাদের সিরোইলে কাটানো ৮টা বছর। আজকের লেখাটা আমার পুরো  স্কুলজীবন কেন্দ্রিক।    এত বড় লেখা কেউ পড়বে না, তাও নিজের তৃপ্তির জন্য লিখছি। প্রত্যেক বছর ফেসবুক রিমাইন্ডার দিবে, নিজে পড়ব। নস্টালজিক হওয়া যাবে। লেখাটা  আমার কোনো শিক্ষক পড়ে থাকলে মাফ করবেন, বিশেষ করে আনোয়ার স্যার। পুরো লেখাতে হাজার খানেক বানান, ব্যাকরণ ভুল থাকতে পারে এবং এই প্রথম রচনা বাদে এতো বড় কিছু লিখছি। আমার প্রথম স্কুল পদ্মা কিন্ডার গার্ডেন। স্কুলটাতে মাত্র কয়েকমাস পড়সিলাম, এরপর প্যারামাউন্ট স্কুল এন্ড কলেজে ভর্তি হই। আমি কোনো দিনও প্যারামাউন্ট ছেড়ে আসতে চাইনি, মূল কারণ ভালো কিছু বন্ধু পাইসিলাম। জেবিন, সুবাইতা, নাজিবা, জামিল, মাহি, তানিম এদের কথা উল্লেখ করতেই হয়। এছাড়াও শেলী ম্যামের মতো বন্ধুপ্রতিম শিক্ষকা পাইসিলাম। মোটা দাগে এদের কারো সাথেই এখন আর তেমন যোগাযোগ নাই, তবে দিন গুলা খুব সুন্দর ছিল; মনে রাখার মতো। এ...

সাম্প্রতিক পোস্টগুলি